মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পাকিস্তানের টি-২০ দলে সামি, শোয়েব মালিক


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৫.২০১৫

image_127283_0

স্পোর্টস ডেস্কঃ

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজের জন্য পাকিস্তান দল ঘোষণা করেছে পিসিবি। পাকিস্তানের টি-২০ দলে ফিরেছেন অভিজ্ঞ শোয়েব মালিক ও পেসার মোহাম্মদ সামি।  দলে আরও রয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের তরুণ ক্রিকেটার নোমান আনোয়ার ও ইমাদ ওয়াসিম।

আনোয়ার আলী, হাম্মাদ আজম, বিলওয়াল ভাট্টিও দলে ডাক পেয়েছেন। সাদ নাসিম, ইমরান খান, হারিস সোহেল, সাঈদ আজমল ও সোহেল তানভীর বাদ পড়েছেন দল থেকে। দলে নেই জুনায়েদ খান, সোহেল খান ও শোয়েব মাকসুদ।

 পেসার মোহাম্মদ সামি পাকিস্তান দলে ডাক পেলেন প্রায় তিন বছর পর। ২০১২ সালের জুনের পর পাকিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি সামি। বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৪ টি-২০ বিশ্বকাপের পর পাকিস্তানের জার্সি গায়ে দেখা যায়নি শোয়েব মালিককেও। মিডল অর্ডার এই ব্যাটসম্যানও এবার সুযোগ পেয়েছেন দলে।

পাকিস্তান টি-২০ দল: শহীদ আফ্রিদি (অধিনায়ক), সরফরাজ আহমেদ (সহঅধিনায়ক), আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, মুক্তার আহমেদ, নোমান আনোয়ার, শোয়েব মালিক, উমর আকমল, মোহাম্মদ রিজওয়ান, আনোয়ার আলী, হাম্মাদ আজম, ইমাদ ওয়াসিম, বিলওয়াল ভাট্টি, ওয়াহাব রিয়াজ ও মোহাম্মদ সামি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি