শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » মুরাদনগরের নতুন থানাকে কবি নজরুল-নাগির্স নামকরণের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি


মুরাদনগরের নতুন থানাকে কবি নজরুল-নাগির্স নামকরণের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৫.২০১৫

মো: নাজিম উদ্দিন, মুরাদনগর:
জাতীয় নন্দিত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী নার্গিসের নামানুসারে ‘নজরুল-নার্গিস’ নামে মুরাদনগরের জন্য প্রস্তাবিত নতুন থানার নামকরনের দাবিতে সোমবার দুপুরে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মনসুর উদ্দিনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি পাঠিয়েছে মুরাদনগর উপজেলা আমরা মুক্তিযোদ্ধার সন্তান, নজরুল নার্গিস স্মৃতি রক্ষা ফাউন্ডেশন ও শেখ সজীব ওয়াজেদ জয় ফাউন্ডেশন।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা আমরা মুক্তিযোদ্ধার সন্তান’র সাধারন সম্পাদক সৈয়দ রাজিব আহাম্মদ, উপজেলা নজরুল নার্গিস স্মৃতি রক্ষা ফাউন্ডেশনের আহবায়ক মো: হুমায়ন কবির খান, নাঈম সরকার ও শেখ সজীব ওয়াজেদ জয় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো: গিয়াস উদ্দিন আল মাসুদ প্রমুখ।
জানা যায়, ২২টি ইউনিয়ন নিয়ে গঠিত বিশাল আয়তনের মুরাদনগর উপজেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনসাধারনের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে ২০১৩ সালে বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুরাদনগর সফরকালে মুরাদনগর থানাকে ভাগকরে নতুন আরও একটি থানা করার জন্য তৎকালীন সরাট্রমন্ত্রীকে ব্যবস্থা গ্রহনের নিদের্শ প্রদান করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি