শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


তিতাসে আ’লীগ ও যুবলীগের সংঘর্ষ, একজনকে কুপিয়ে হত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৫.২০১৫

ইমতিয়াজ আহমেদ জিতুঃ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের হারাইকান্দি গ্রামে ইউনিয়ন আ’লীগ সভাপতি বাহার গ্রুপের সাথে উপজেলা যুবলীগ নেতা  ইব্রাহিম গ্রুপের ঘন্টাব্যাপি সংঘর্ষে শাহলম নামের এক আ’লীগ কর্মী নিহত হয়েছে।

নিহত শাহলম  উপজেলার কলাকান্দি ইউনিয়নের বাসিন্দা। তিনি কলাকান্দি ইউনিয়ন আ’লীগ সভাপতি বাহার গ্রুপের কর্মী বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২১ মে) রাত ৭ টা থেকে রাত সাড়ে ৮ টা পর্যন্ত দু’গ্রুপের সংঘর্ষ চলাকালে শাহলমকে কুপিয়ে হত্যা করা হয়।

স্থানীয় সূত্র জানায়, রাজনৈতিক আধিপত্য বিস্তার নিয়ে কলাকান্দি ইউনিয়ন আ’লীগ সভাপতি বাহার গ্রুপের সাথে উপজেলা যুবলীগ নেতা  ইব্রাহিম গ্রুপের গত ৪/৫ বছর ধরে সংঘর্ষ চলছে। ২০১৪ সালের ২১ নভেম্বর দুপুরে এই দু’গ্রুপের সংঘর্ষে ইব্রাহিম গ্রুপের কর্মী সেন্টু মিয়াকে গুলি করে হত্যা করা হয়। রাতে পুনরায় দু’গ্রুপের সংঘর্ষে বাহার গ্রুপের শাহলমকে কুপিয়ে হত্যা করে ইব্রাহিম গ্রুপের নেতাকর্মীরা।

এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, শাহলম নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে শুনেছি। পরে বিস্তারিত জানাবো।

উল্লেখ্য যে, চলতি বছরের ১৫ মে উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাসুমকে পিকআপভ্যান চাপাঁ দিয়ে তাকে হত্যা করা হয়।

০১৬৭৬৩২৭৫০৪



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি