শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


তিতাসে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মত বিনিময়


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০৫.২০১৫

 

শরিফ আহমেদ সুমন, তিতাস:
কুমিল্লার তিতাসে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় করলেন তিতাস থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম। ওসির যোগদানের প্রথম দিন মঙ্গলবার রাত ৯টায় তিতাস থানা ভবনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় তিতাস প্রেসক্লাবারের সাধারণ সম্পাদক নাজমুল করিম ফারুকসহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ শাহজাহান, কবির হোসেন, আবুল কাশেম ভূঁইয়া, হুমায়ুন কবির কাজল, মোঃ আসলাম, শরিফ আহমেদ সুমন, সামছুদ্দিন আহমেদ সাগর, তাজুল ইসলাম, তোফাজ্জল হোসেন শাকিল, মোঃ মহসীন, জহিরুল ইসলাম পাশা, সাদ্দাম হোসেন সজিব, নজরুল ইসলাম প্রমূখ।
উল্লেখ্য, তিতাসে ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় এবং আইনÑশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির মাঝে জনগনের তোপের মুখে ওসি তারেক মো. আঃ হান্নানকে গত ১৭ মে প্রত্যাহার করা হলে তার স্থলাভিষিক্ত হন বর্তমান ওসি মনিরুল ইসলাম। তিনি এর আগে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি)’র ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
এদিকে নতুন ওসির আগমনে তিতাস উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে একটা স্বস্তি ফিরে এসেছে এবং তাঁরা উপজেলার বর্তমান পরিস্থিতির পরিবর্তন কামনা করছেন।
এই বিষয়ে তিতাস থানার নবাগত ওসি মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, তিতাসের চলমান সঙ্কটময় অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রনের লক্ষ্যেই আমাকে এখানকার দায়িত্ব দেয়া হয়েছে। কিন্তু শুধু আমার একার পক্ষে তা পরিপূর্ণ করা সম্ভব নয়। তাই তিনি সাংবাদিকসহ সর্ব-সাধারণের সহযোগিতা কামনা করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি