আবদুর রহিম, মনোহরগঞ্জ ঃ
গতকাল কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা সদর রূপালি ব্যাংক ভবন এ পাশে পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানীর কার্যালয়ে গতকাল মঙ্গলবাল বিকাল ৩ ঘটিকায় ইসলামি ডিপিএস এর ১ কোটি টাকার চেক হস্তান্তর অনুষ্ঠান উপলক্ষ্যে গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামাল হোসেন বুলু, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানীর ই.ডি.পি.এস এর প্রজেক্ট ইনচর্জ মোঃ আজিজুল হক আজিজ। মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ যুবলীগের আহবায়ক দেওয়ান জসিম উদ্দিনর এর সভাপতিত্বে ও ইসলামি ডিপিএস মনোহরগঞ্জ শাখার এস.এ.ডি.পি (মনোহরগঞ্জ ইনচার্জ) মোঃ আবুল বাসার এর প্রাণবন্ত পরিচালনায় বক্তব্য রাখেন ইসলামি ডিপিএস এর এস.ডি.পি.ডি এ.টি.এম শওকত হোসেন বিপ্লব, মনোহরগঞ্জ উপজেলা দুর্নীতি কমিশনের সাধারণ সম্পাদক হাজ্বী সেলিম, হাসনাবাদ শাখার ইনচার্জ এ.পি.ডি নুরুর রহমান সোহাগ, এরিয়া ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে বলেন, যারা আমাদের কোম্পানীতে ১০০ টাকা করে ডিপিএস করেছেন, তারা আজ ১০ বছর পর ১৮ হাজার টাকার চেক পেয়েছেন। ঐ নিয়মে যারা ৪’শ, ৫’শ, ১ হাজার টাকা করে মনোহরগঞ্জে কয়েক হাজার গ্রাহক হয়েছেন, যাদের কোম্পানীর নিয়মানুযায়ী ১০ বছর মেয়াদ উর্ত্তীন হয়েছে আজ কোম্পানীর পক্ষ থেকে ১ কোটি টাকা চেক বিতরণ করা হয়েছে। সরকার দলের প্রধান মন্ত্রী শেখ হাসিনার শ্লোগানে দেশের ঘরে ঘরে চাকুরী দেওয়ার অঙ্গীকার করেছেন, তার একটি অংশ পপুলার ইসলামী লাইফ ইন্সুরেন্স কোঃ লিঃ (ডিপিএস প্রকল্প) দেশের বেকারত্ব যুবকদের ইন্সুরেন্স কোম্পানীতে কাজ করার সুযোগ রয়েছে। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক জহির রায়হান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, সাবেক মজিলা মেম্বার আনোয়ারা বেগম, সীপ একাউন্টেন লাকসাম শাখা তৌহিদ উল্লাহ সাকিব। প্রায় ১শ জনের ও বেশি গ্রাহক এর মাঝে চেক হস্তান্তর করেন। প্রথম ৯৯ হাজার টাকার চেকটি গ্রহণ করেন উপজেলা ভাইস চেয়ারম্যান কামাল হোসেন বুলু, ২য় ৮৩ হাজার টাকার চেকটি গ্রহণ করেন মোসাঃ আনোয়ারা বেগম, ৩য় ৩৩ হাজার ২’শ টাকার চেক গ্রহণ করেন মোঃ আবুল হোসেন।


















































