বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামের পন্নারায় কিশোরী ধর্ষণের শিকার


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৫.২০১৫

 

রেজাউল করিম রাসেল:

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পন্নারা নামক গ্রামে পঞ্চম শ্রেণীর (১২) এক ছাত্রীকে হাত পা বেঁধে ধর্ষণ করেছে মোশারফ হোসেন (১৭) নামের  এক যুবক।

শুক্রবার দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে আরো জানা যায়, ধর্ষিতা ওই ছাত্রী তার নানার বাড়িতে দুপুর বেলা খেলাধুলা করার সময় রুস্তুম আলির বখাটে ছেলে মোশারফ তাকে টাকার প্রলোভন দেখিয়ে তার ঘরে নিয়ে যায়। পরে তাকে হাত পা বেঁধে ধর্ষণ করে। একপর্যায় মেয়ের নানি বিষয়টি টের পায়। পরে ঘরে দরজা ভেঙ্গে প্রবেশ করে তাদেরকে আপত্তিকর অবস্থায় দেখতে পায়।

ধর্ষিত ছাত্রীর নানা  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি স্থানীয় মেম্বার ও গ্রাম্য মাতাব্বরদেরকে জানিয়েছি।  শুক্রবার রাতে তারা বিচারে বসবে। উপযুক্ত বিচার না পেলে আমি আইনের আশ্রয় নেব। স্থানীয় মেম্বার ডা সরওয়ার্দী এ বিষয়ে নিশ্চিত করে বলেন, আমি বিষয়টি শুনেছি। এলাকায় সামাজিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি