মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » কুমিল্লা সেনানিবাসে ‘৮ম প্রভাতী ইন্সুরেন্স কাপ’ গল্ফ টূর্নামেন্ট অনুষ্ঠিত


কুমিল্লা সেনানিবাসে ‘৮ম প্রভাতী ইন্সুরেন্স কাপ’ গল্ফ টূর্নামেন্ট অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৫.২০১৫

comilla golf pic-23.5.15

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

কুমিল্লার সেনানিবাসের ময়নামতি গল্ফ এন্ড কান্ট্রি কাবে ‘৮ম প্রভাতী ইন্সুরেন্স কাপ’ গল্ফ টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) টূর্ণামেন্টটি শুরু হয়। শনিবার বিকেলে  ‘৮ম প্রভাতী ইন্সুরেন্স কাপ’ গল্ফ টূর্নামেন্ট এর সমাপণী অনুষ্ঠিত হয়।

টূর্নামেন্টে ময়নামতি, কুর্মিটোলা, সাভার, ভাটিয়ারী এবং আর্মি গল্ফ কাবসহ দেশের বিভিন্ন গল্ফ কাবের প্রায় শতাধিক গল্ফার অংশ নেন।

রঙ্গিন বেলুন ও পায়রা উড়িয়ে টূর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ময়নামতি গল্ফ এন্ড কান্ট্রি কাবের প্রেসিডেন্ট এবং ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো এনায়েত উল্লাহ, এনডিইউ, পিএসসি।

অনুষ্ঠানে ময়নামতি গল্ফ এন্ড কান্ট্রি কাবের সদস্য সচিব লেফটেনেন্ট কর্ণেল মমতাজুর রহমানসহ সেনানিবাসের উর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিকেলে বিজয়ী ও রানার আপদের মাঝে পুরষ্কার বিতরণ করেন ময়নামতি গল্ফ এন্ড কান্ট্রি কাবের প্রেসিডেন্ট এবং ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো এনায়েত উল্লাহ, এনডিইউ, পিএসসি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাতি ইন্সুরেন্স কোঃ লিঃ এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এবং ভাইয়া গ্রুপ  অব ইন্ড্রাষ্ট্রিজের ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন মামুন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি