ইমতিয়াজ আহমেদ জিতুঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতু টোলপ্লাজার সামনে গাড়ি তল্লাশি করার সময় প্রাইভেটকারের চাপাঁয় মোঃ রফিকুল ইসলাম (৩৭) নামের এক পুলিশ কন্সটেবলের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬) ভোর সাড়ে ৪ টায় এ দুঘর্টনা ঘটে। সকাল সাড়ে ৮ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎনাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মোঃ রফিকুল ইসলাম কিশোরগঞ্জ জেলার উপজেলা সদরের জালিয়া গ্রামের ছবির উদ্দিনের ছেলে। তিনি দাউদকান্দি মডেল থানায় কন্সটেবল হিসেবে কর্মরত ছিলেন। ২০১৪ সালের ১১ নভেম্বর তিনি এ থানায় যোগদান করেন।
দাউদকান্দি মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ভোরে গাড়ি তল্লাশি করার সময় একটি প্রাইভেটকারকে থামার জন্য নির্দেশ দেয়। কিন্তু প্রাইভেটকারটি না থেমে কন্সটেবলকে চাপাঁ দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে কন্সটেবল রফিকুল ইসলামকে আশংকাজনক অবস্থায় ঢামেকে প্রেরণ করা হয়। সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুপুরে ময়নাতদন্ত শেষে ঢাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

















































