ইমতিয়াজ আহমেদ জিতুঃ
ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার ব্রাক্ষণপাড়া উপজেলার শশীদল স্টেশনের আউটারে মালবাহি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ার পৌণে ৩ ঘন্টা পর চট্টগ্রামের সাথে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে।
শুক্রবার (২৯ মে) রাত সাড়ে ৮ টায় ট্রেনের চাকাঁ লাইনচ্যুত হয়। রাত সোয়া ১১ টায় উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
কুমিল্লা রেলওয়ের সহকারি নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামি একটি মালবাহি ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। উদ্ধারকারি ট্রেন এসে উদ্ধার কাজ পরিচালনা করার পর রাত সোয়া ১১ টায় পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।
রেলওয়ে সূত্র জানায়, শশীদল স্টেশনে ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর গৌধুলী আটকে ছিল

















































