ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হারের দিক থেকে সেরা ২০ স্কুলের মধ্যে প্রথম স্থানে রয়েছে কুমিল্লা জিলা স্কুল । কুমিল্লা জিলা স্কুলে পাশের হার ৯৪ দশমিক ০৯ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে কুমিল্লা নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (৯২ দশমিক ৩১ শতাংশ) ও তৃতীয় স্থানে রয়েছে ফেনী গার্লস ক্যাডেট কলেজ (৯১ শতাংশ)।
অপর স্কুলগুলোর মধ্যে রয়েছে কুমিল্লা ক্যাডেট কলেজ, কুমিল্লা মডার্ণ হাই স্কুল, ফেনী সরকারি গার্লস হাই স্কুল, কুমিল্লা ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ, কুমিল্লা আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাই স্কুল, কুমিল্লা ইবনে তাইমিয়া হাই স্কুল এন্ড কলেজ, চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়, ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ, চাঁদপুর মাতৃপীঠ সরকারি গার্লস হাই স্কুল, নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বালিকা বিদ্যালয়, বি-বাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, কুমিল্লা গর্ভমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, চাঁদপুরের আল আমিন একাডেমী, নোয়াখালী জিলা স্কুল, কুমিল্লার লাকসাম পাইলট হাই স্কুল ও কুমিল্লার ক্যান্টনমেন্ট হাই স্কুল।
উল্লেখ্য যে, কুমিল্লা শিা বোর্ডে এবার এসএসসি ও সমমানের পরীায় পাশের হার ৮৪ দশমিক ২২ শতাংশ। ১ লাখ ৪৬ হাজার ২৬৯ জন পরীার্থীর মধ্যে ১ লাখ ৪৫ হাজার ৭৬৮ জন ছাত্র-ছাত্রী পরীায় অংশগ্রহণ করেছে। ৩টি বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ১৯৫ জন।


















































