কুমিল্লা শিা বোর্ডে এবার এসএসসি ও সমমানের পরীায় পাশের হার ৮৪ দশমিক ২২ শতাংশ। ১ লাখ ৪৬ হাজার ২৬৯ জন পরীার্থীর মধ্যে ১ লাখ ৪৫ হাজার ৭৬৮ জন ছাত্র-ছাত্রী পরীায় অংশগ্রহণ করেছে। ৩টি বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ১৯৫ জন।
পাশের হার কমেছেঃ
এবার কুমিল্লা বোর্ডের পাশের হার গতবারের চেয়ে কমেছে। গতবার এ বোর্ডে পাশের হার ছিল ৮৯ দশমিক ৯২ শতাংশ।
পাশের হারের দিক থেকে ছেলেরা এগিয়ে রয়েছে। ছেলেদের পাশের হার ৮৬ দশমিক ১৪ শতাংশ এবং মেয়েদের পাশের হার ৮২ দশমিক ৫৭ শতাংশ।


















































