শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


স্থলসীমান্ত চুক্তি নিয়ে বিএসএফে অস্বস্তি!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৬.২০১৫

BSF-Group-C-8-400x280

ডেস্ক রিপোর্ট : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ঢাকা সফরে চুক্তি হবে ছিটমহল বা স্থলসীমান্ত চুক্তি। এই চুক্তি স্বাক্ষরিত হলে অনুপ্রবেশ এবং চোরাচালান নিয়ে দুশ্চিন্তা অনেকটাই কমার কথা সীমান্তরক্ষী বাহিনীর। কারণ, এর ফলে নজরদারি বাড়াতে পারবে বিএসএফ এবং বিজিবি উভয়পক্ষই। কিন্তু দীর্ঘ প্রতিক্ষিত এই চুক্তিই কাঁটার মতো ফুটেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে।

বুধবার বিএসএফের আইজি এ চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলে কলকাতার দৈনিক বর্তমান পত্রিকা জানিয়েছে। বিএসএফের আইজি প্রশ্ন তুলেছেন, বাংলাদেশ-ভারতী সীমান্তে প্রায় ২৬০টি গ্রাম এই চুক্তির আওতায় পড়ছে না। সেখানে বাস করেন প্রায় ৭০ হাজার মানুষ। এদের দায় কে নেবে?

আগামী শনিবার ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেরন্দ্র মোদি। তার এ সফরে দীর্ঘ প্রতিক্ষিত স্থলসীমান্ত চুক্তি স্বাক্ষর হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি