বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ঢাকায়


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৬.২০১৫

mamata-banerjee2_4

নিজস্ব প্রতিবেদক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঢাকায় পৌঁছেছেন। শুক্রবার রাত ৮টা ৪১ মিনিটে এয়ার ইন্ডিয়ার একটি বিমানে তিনি ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে মমতা বন্দোপাধ্যায়কে স্বাগত জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরসঙ্গী হিসেবে মমতা ঢাকায় আসেন।

শনিবার সকালে নরেন্দ্র মোদির ঢাকায় পৌঁছানোর কথা। এর একদিন আগেই পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী ঢাকায় পৌঁছলেন। তার সঙ্গে ঢাকা এসেছেস পশ্চিম বাংলার মুখ্য সচিব সঞ্জয় মিত্র ও বিশেষ সচিব গৌতম স্যানাল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি