ক্রীড়া ডেস্ক : সুপার মডেল ইরিনা শায়েক নিয়মিত ফুটবল বিশ্বের খবরে থাকছিলেন ক্রিস্টিয়ানো রোনালদোকে জড়িয়ে। তবে পর্তুগিজ ফুটবলার রোনালদোর এ সদ্য সাবেক প্রেমিকাকে জড়িয়ে এবার খবরে খোদ সেপ ব্লাটার। গতকাল স্প্যানিশ এক দৈনিকে বলা হয়েছে, ২০০২ থেকে ২০১৪ সাল পর্যন্ত বিভিন্ন সময় রুশ মডেল ইরিনা শায়েকের সঙ্গে ডেটিং করেছেন সেপ ব্লাটার।
স্প্যানিশ দৈনিক এল মুন্ডো শায়েক-ব্লাটার অসমবয়সী প্রেমের গল্প তুলে ধরেছে ‘ব্লাটারের জীবনের নারীরা’ শীর্ষক নিবন্ধে। এতে বলা হয়েছে তার অর্ধেক বয়সের চেয়ে ছোট নারীদের প্রতি টান সেপ ব্লাটারের। ২০০২ সালে ব্লাটার বিয়ে করেন তার মেয়ের বান্ধবি ডলফিনের প্রশিক্ষক গ্রাসিয়েলা ব্রিয়াংকাকে। ৭৯ বছরের ব্লাটারের সম্পর্ক ছিল তার অর্ধেক বয়সের টেনিস তারকা ইলোনা বোগুস্কা ও সুইস সমাজকর্মী লিন্ডা বারাসের সঙ্গে। এল মুন্ডোর দাবি, সম্প্রতি বার্কিহাম প্যালেসে প্রিন্স উইলিয়ামের এক পার্টিতে একসঙ্গে হাজির হতে দেখা যায় ইরিনা শায়েক ও সেপ ব্লাটারকে। পর্তুগিজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে ২৯ বছরের ইরিনা শায়েকের দীর্ঘ দিনের সম্পর্ক ভেঙে যায় সম্প্রতি।

























































