বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ঢাকা ছাড়লেন মোদি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৬.২০১৫

vlcsnap-2015-06-07-21h29m46s174

ডেস্ক রিপোর্টঃ

দুই দিনের সরকারি সফর শেষে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছেড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তাকে বহনকারী ভারতীয় প্রধানমন্ত্রীর নিজস্ব উড়োজাহাজ ‘রাজদূত’ রোববার রাত ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

এ সময় বিমানবন্দরে ভিভিআইপি টার্মিনালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিদায় জানান।

এর আগে শনিবার সকাল সোয়া ১০টার দিকে দুই দিনের সফরে ঢাকায় আসেন নরেন্দ্র মোদি।

মোদির সফরকালে স্থল সীমান্ত চুক্তির (এলবিএ) অনুসমর্থনের দলিল হস্তান্তরসহ ২২টি চুক্তি, সমঝোতা স্মারক ও সম্মতিপত্র সই হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি