ইমতিয়াজ আহমেদ জিতু//
কুমিল্লার বি-পাড়া উপজেলার বাগড়া এলাকায় তনিভ অন্ধ শিশু নিকেতন স্কুলের সামনে রাস্তার পাশে ৪টি চটের বস্তায় ভর্তি ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়িকে আটক করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) ভোর সাড়ে ৫ টায় ডিবি পুলিশ এ অভিযান পরিচালনা করেন। বিকেল ৩ টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ডিবি পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
আটক হওয়া মাদক ব্যবসায়িরা হলেন, চাদঁপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পূর্বচর বড়ালি গ্রামের মৃত আজিজ উল্ল্যাহ পাটোয়ারীর ছেলে মোঃ ফয়সল হাসান (২৮) ও ঠাকুরগাও জেলার ঠাকুরগাও উপজেলার নারগুন গ্রামের মোঃ হাফিজ উদ্দিনের ছেলে মোঃ সাজু (২৭)।
কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর আলম জানান, ডিবি’র এসআই মোঃ জিল্লুর রহমান ও এসআই মোঃ আব্দুল জাহেরের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন। তাদের বিরুদ্ধে বি-পাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।


















































