ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লায় রবি মোবাইলে বিদ্যুৎ বিল পরিশোধ সেবার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) কুমিল্লা কোটবাড়ি বার্ড মিলনায়তনে দুপুর পৌণে ১ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত এ অনুষ্ঠানটি হয়।
কুমিল্লা অঞ্চলের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের গ্রাহকদের জন্য এ সেবার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. সাহিনুল ইসলাম খান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রবি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুপুন বীরাসিংহে, বিপিডিবি কুমিল্লার প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার এ.কে দাস গুপ্ত, রবি আজিয়াটা লিমিটেডের ডিজিটাল সার্ভিসেসের প্রধান মোহাম্মদ মঞ্জুর রহমান, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সানাউল হক, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদসহ বিদ্যুৎ বিভাগ ও রবি’র কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন রবি’র কমিউনিকেশন এন্ড কর্পোরেট রেসপনসিবিলিটি’র জেনারেল ম্যানেজার নবনীতা চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রবি গ্রাহকরা তাদের নিজস্ব সংযোগ সিম ব্যবহার করে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিল ব্যবস্থাপনার সাথে রবি’র মোবাইল সিস্টেমের সমন্বয় করা হবে। গ্রাহকরা তাদের সুবিধামতো রবি ক্যাশ পয়েন্ট ও তাদের মোবাইল ফোন ব্যবহার করে বিল পরিশোধ করতে পারবেন।
রবি’র বিভিন্ন সেবা তুলে ধরে অনুষ্ঠানে মনোজ্ঞ পালাগান পরিবেশন করেন রূপচান সংগঠন।





























































