বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ভাঙনের মুখে বিএনপি! নীতিনিধার্রণী নেতাদের মধ্যে বিভক্তি


ভাঙনের মুখে বিএনপি! নীতিনিধার্রণী নেতাদের মধ্যে বিভক্তি


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৬.২০১৫

Flag_of_Bangladesh_Nationalist_Party

ডেস্ক রিপোর্ট :

আন্দোলনে ব্যর্থতার কারণে বিএনপির মধ্যে চলছে এক ধরনের অস্থিরতা। ২০ দলীয় জোটের অন্যতম শরীক জামায়াতকে না ছাড়লে আবারো বিএনপি ভাঙনের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

জামায়াতের কারণেই দলটির নীতিনিধার্রণী পর্যায়ের নেতাদের মধ্যেও এই বিভক্তি আরো স্পষ্ট হয়ে পড়েছে। তারা বিএনপির নেতৃত্বের সমালোচনার পাশাপাশি জামায়াতকে সঙ্গে রাখার ব্যাপারে কতটা লাভ বা ক্ষতি এসব নিয়ে প্রশ্ন তুলেছেন। দলের সিনিয়র দুই নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ ও লে.জেনারেল (অব.) মাহবুবুর রহমানকে বিএনপির মূল নেতৃত্ব এবং জামায়াত প্রশ্নে মন্তব্য করতে দেখা গেছে। দলের র্শীষ পর্যায়ের নেতাদের কথাপোকথনের অডিও ফাঁস হওয়ারপর এখন আশঙ্কা করা হচ্ছে বিএনপি আবারো ভাঙনের মুখে পড়তে পারে।

অপরদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর বীর বিক্রম জোট ভেঙ্গে দিয়ে একদল গঠনের প্রস্তাব করেছেন। এদিকে মওদুদ, মাহবুবুর রহমান, শাহজাহান ওমরের সুরে কথা বলতে দেখা গেছে বিএনপির প্রতিষ্ঠাকালীন মহাসচিব ও বিকল্পধারার সভাপতি অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরীকে। তিনি সম্প্রতি এক অনুষ্ঠানে বিএনপিকে জামায়াত ছাড়ার পরার্মশ দিয়েছেন। পাশাপাশি বিএনপির এই দশার জন্য জামায়াতের ওপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে পড়াকে দায়ি করেছেন। তিনি বলেন, বর্তমান বিএনপি তৃতীয় স্টেজে রাজনীতি করছে। দলটির মধ্যে এখন জিয়াউর রহমানের আদর্শ নেই। বিএনপিতে জিয়াউর রহমানের আদর্শ ফিরিয়ে আনতে হবে। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ পরোক্ষভাবে খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বের সমালোচনা করে বলেছেন, এই বিএনপিকে দিয়ে হবে না। জিয়াউর রহমানের আদর্শের বিএনপি করতে হবে। মাহবুবুর রহমানও বিএনপির বর্তমান নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। দলের মধ্যে খোঁজ নিয়ে দেখা গেছে দলের মধ্যে শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতা ছাড়াও মধ্যমসারির নেতাদের মধ্যে জামায়াত প্রশ্নে আপত্তি রয়েছে।

সূত্র মতে, জামায়াতের সঙ্গ ত্যাগ করতে বিএনপিকে আলটিমেটাম দেওয়া হবে। বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে জামায়াত না ছাড়লে বিএনপি আবারও ভেঙে নতুন দল গঠন করা হতে পারে। সুত্র আরো জানায়, অনেকটা একতরফা নিবার্চন করে আওয়ামী লীগও এক ধরনের অস্বস্তির মধ্যে রয়েছে। তারা চায় অল্প সময়ের মধ্যে সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন হোক। এর অর্থ হলো আওয়ামী লীগের ঘাড়ে একতরফা নির্বাচন করার যে অভিযোগ রয়েছে তা থেকে বের হয়ে আসা।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, মধ্যবর্তী নির্বাচন করার ব্যাপারে সরকার যদি কোনো সিদ্ধান্ত নেয় তাহলে তার আগে আওয়ামী লীগ চাইবে সব দল যাতে নির্বাচনে অংশ নেয় এই বিষয়টি নিশ্চিত হতে। তবে ক্ষমতাসীনদের মধ্যে বেগম খালেদা জিয়া ও তার ছেলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে এক ধরণের আপত্তি রয়েছে। এছাড়া খালেদা জিয়া ও তারেক রহমানের নামে যেসব মামলা রয়েছে এসব মামলায় তাদের সাজা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশী। সেক্ষেত্রে বিএনপি খালেদা জিয়া ও তারেক রহমানকে বাদ দিয়ে নিবার্চনে যেতে চাইবে না। আর নির্বাচনে বিএনপি না গেলে আবারো প্রশ্নবিদ্ধ নিবার্চন হয়ে পড়তে পারে। এই ঝুকিতে যেতে চাইছে না ক্ষমতাসীন দলটি। এছাড়া ২০ দলীয় জোটের শরীক দলগুলোকে নিবার্চনে আনার চেষ্টা করা হতে পারে। পাশাপাশি বিএনপির একটি অংশ ও নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে নির্বাচন করতে পারলে সরকার তখন দেশি বিদেশিদেরকে দেখাতে পারবে আওয়ামীলীগের অধিনে নিবার্চনে সবদল অংশ নিয়েছে। ফলে নিবার্চনের ফলাফল নিয়ে আর কোনো প্রশ্ন উঠবে না। আর এ প্রক্রিয়ায় আওয়ামী লীগের পাশে থাকবে জাতীয় পার্টি। সূত্র জানায়, বিএনপি যদি জামায়াতকে ছেড়ে আওয়ামী লীগের অধীনে নিবার্চন করতে না চায় বা বিএনপির মধ্যে যদি বিভক্তি না হয় তাহলে বিএনপির অনেক নেতা জাতীয় পার্টিতে যোগ দিতে পারেন। তখন তারা জাতীয় পার্টি থেকে নির্বাচনে অংশ নেবে। এক্ষেত্রে দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপির প্রথম ও মধ্যমসারির বেশকিছু নেতা এই প্রক্রিয়া অংশ নেবেন। পাশাপাশি যারা দলের মধ্যে দীর্ঘদিন ধরে কোনঠাঁসা অবস্থায় আছেন এসব নেতারা মর্যাদা ও ক্ষমতার লোভে বিএনপি ত্যাগ করতে পারেন।

সূত্র মতে, এসব পরিকল্পনা কাজে লাগাতে বিএনপির ভেতরে-ভেতরে হোমওয়ার্ক শুরু করেছেন সংশ্লিষ্ট নেতারা। এক্ষেত্রে বিএনপি থেকে জামায়াতবিরোধী নেতাদের বড় একটি অংশ ‘বিদ্রোহ’ করে নতুন ওই দলে যোগ দিতে পারেন। একইসঙ্গে বিএনপি থেকে আগে বেরিয়ে যাওয়া সাবেক সংসদ সদস্য এবং খালেদা জিয়ার বিরাগভাজন সাবেক বেশ কিছু সংসদ সদস্যও যোগ দেবেন নতুন দলটিতে। নতুন দলটির নেতৃত্বে থাকতে পারেন বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব ও বিকল্পধারার সভাপতি অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরী। বর্তমানে বিএনপির ভেতর বঞ্চিত ও কোণঠাসা সিনিয়র নেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলছেন তিনি।

নতুন ওই দলটি হবে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী এবং বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত। জিয়ার ১৯ দফা কর্মসূচি বাস্তবায়নকেই প্রাধান্য দেওয়ার চেষ্টা করবেন তারা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি