এম এ কাদের অপুঃ
লাকসাম পৌরসভাধীন ১ নং ওয়ার্ড জংশন থেকে শ্রীপুর গ্রাম হয়ে চুনাতী ব্রীজ পর্যন্ত রাস্তাটির বেহাল দশা। যার ফলে এলাকার জনগণ এই রাস্তা দিয়ে বেশ কষ্টে চলাচল করছে। সরেজমিনে দেখা যায়, জংশন থেকে চুনাতী ব্রীজ রাস্তার শ্রীপুর গ্রাম হয়ে সামান্য বৃষ্টিতে রাস্তায় চলাফেরা করাও অসম্ভব হয়ে পড়ে। রাস্তাটি নির্মাণের দীর্ঘ ১৫ বছর অতিবাহিত হলেও আজ পর্যন্ত এই রাস্তাটিতে কোন সংস্কার কাজ করা হয় নাই বলে স্থানীয় জনগনের দাবি। উক্ত রাস্তাটি দিয়ে দৈনিক শত শত রিক্সা ভ্যান চলাচল করলেও প্রতি নিয়তেই হোচট খেতে হচ্ছে স্কুল, কলেজ পড়–য়া ছাত্র ছাত্রীরা। এই রাস্তাটি অনতিবিলম্বে মেরামত করার জন্য লাকসাম পৌর মেয়র আলহাজ্ব মফিজুর রহমান ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোশারফ হোসেন মজুমদারের দৃষ্টি আকর্ষণ করেছে স্থানীয় এলাকার জনগণ।

















































