শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


যুদ্ধাপরাধী বিরোধী মিছিলে ছাত্রলীগের সংঘর্ষ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৬.২০১৫

ছাত্রলীগ-300x168

ডেস্ক রিপোর্টঃ

যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় আপিল বিভাগেও বহাল থাকার রায়কে স্বাগত জানিয়ে বের করা ছাত্রলীগের মিছিলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় দেশীয় অস্ত্রসহ চার ছাত্রলীগ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে নগরীর আকবর শাহ থানার নিউ মনসুরাবাদ এলাকায় এ ঘটনা ঘটেছে।

আটক ছাত্রলীগকর্মী হলেন- স্বর্ণেন্দু বিকাশ ধর, জাবেদ, সানিজদ ও বাবু।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) আরেফিন জুয়েল বলেন, ‘কাট্টলী ওয়ার্ড ছাত্রলীগ মুজাহিদের ফাঁসির রায়কে স্বাগত জানিয়ে মিছিল বের করলে নিজেদের মধ্যে মারামারি শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেখান চাপাতি-ছুরিসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে। অভ্যন্তরণীর বিরোধের জেরে এ সংঘর্ষ বেঁধেছে বলে জানতে পেরেছি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি