শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অক্টোবর থেকে পৌরসভা নির্বাচন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৬.২০১৫

sahneaz

ডেস্ক রিপোর্টঃ

আগামী অক্টোবর মাস থেকে দেশের মেয়াদোত্তীর্ণ পৌরসভাগুলোর নির্বাচন শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ।

তিনি বলেন, ‘আগামী বছরের জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদসমূহের নির্বাচন শুরু হবে। এছাড়া স্মাট কার্ড প্রদানের প্রক্রিয়াও খুব দ্রুতই শুরু হবে।’

বুধবার সকালে চাঁদপুর জেলা সার্ভার স্টেশনের নতুন ভবন উদ্বোধন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

এর আগে তিনি সার্ভার স্টেশনের নতুন ভবনের উদ্বোধন করে মোনাজাতে অংশ নেন এবং আম গাছের চারা রোপন করেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক নির্বাচন কমিশনের দুর্নীতি তদন্তে অসহযোগিতার অভিযোগ অস্বীকার করে মো. শাহনেওয়াজ বলেন, ‘বিগত কমিশনের ক্রয় সংক্রান্ত বিষয়ে তদন্ত করছে দুদক। তারা যখন যে সহযোগিতা চাইছে নির্বাচন কমিশন তাদের তখনই সে সহযোগিতা দিয়ে যাচ্ছে।

এ সময় চাঁদপুরের জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন, পুলিশ সুপার শামছুন্নাহার বেগম, কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বিমল কুমার বিশ্বাস, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতোয়ার রহমান উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি