মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নেইমারের লাল কার্ড, ব্রাজিলের হার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৬.২০১৫

colombia---

 

স্পোর্টস ডেস্ক ঃ

খেলা শেষ। ব্রাজিলের হারও নিশ্চিত হয়ে গেছে। মাথা ঠিক রাখতে পারলেন না নেইমার। জড়িয়ে গেলেন বিবাদে। ফলে খেলা শেষ হলেও রেফারিকে হস্তক্ষেপ করতে হলো লাল কার্ড বের করে। লাল কার্ড দেখালেন নেইমারকেই। সাথে কলম্বিয়ান বদলি ফুটবলার কার্লোস বাক্কাকে। পুরো ম্যাচে কলম্বিয়া যটতা না হতাশ করল ব্রাজিলকে, তার চেয়েও বেশি হতাশ করলো শেষের ওই কয়েক মুহূর্ত এবং রেফারি। কারণ, আগামী তিন ম্যাচের জন্যই যে নিষিদ্ধ হয়ে গেলেন নেইমার!

অবশেষে থামল ব্রাজিলের জয়রথ। গত বিশ্বকাপের পর টানা ১১ ম্যাচ জয়ের রেকর্ড গড়ে ফেলে কার্লোস দুঙ্গার ব্রাজিল। ১২তম ম্যাচে এসে কোপা আমেরিকার গ্র“প পর্বে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে গেলো শিরোপা প্রত্যাশিরা। ৩৬ মিনিটে ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন জেইসন মুরিলো।

neymar



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি