শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আইই এম ইউনিটের সাথে কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৬.২০১৫

3

রেজাউল করিম রাসেল//
কুমিল্লায় জেলা পর্যায়ে ছোট পরিবার ধারণার উন্মেষ, পুষ্টি, প্রসবপূর্ব ও প্রসব পরবর্তী সেবা, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যতœ বিষয়ে কুমিল্লা কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়া কর্মীদের অংশগ্রহন  অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় নগরীর বাদুরতলাস্থ রাজদেবী মা ও শিশু কল্যাণ কেন্দ্রের (শিশু মঙ্গল) সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. এবিএম সামছুদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলার সিভিল সার্জন ডা.মো. মুজিবুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার আশুরা বেগম, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মীর হোসেন আহসানুল কবীর, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুল করিম, মেডিক্যাল অফিসার ডা. মো. গোলাম সারওয়ার প্রমুখ। সভায় জানানো হয় বর্তমানে কুমিল্লা জেলায় ৫ বছরের নীচে শিশু মৃত্যুর হার প্রতি হাজারে ২১ জন এবং মাতৃ মৃত্যুর হার প্রতি লাখে ১৪৩ জন। ০-২৮ দিন পর্যন্ত প্রতি হাজারে ২৭ জন শিশু ও ০-১ বছর পর্যন্ত প্রতি হাজারে ৩৭ জন শিশু মারা যাচ্ছে। তবে আগের তুলনায় মাতৃ ও শিশু মৃত্যুর হার অনেক কমে এসেছে। ১৮ বছরের আগে বিয়ে নয় ২০ বছরের আগে সন্তান নেওয়ার বিষয় অবহিত করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি