শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নতুন বিএনপি দলে নেতাকর্মী সংগ্রহের লক্ষ্যে কুমিল্লায় সাবেক কেন্দ্রীয় নেতার সফর !


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৬.২০১৫

bnp-logo_6

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থতা , একাধিক কেন্দ্রীয় নেতার পৃথক পৃথক বক্তব্য ও খালেদা-তারেক বিরোধী ফোনালাপ প্রকাশে বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপিতে চলছে এক ধরণের হতাশা ও অস্থিরতা। দলটির নীতিনিধার্রণী পর্যায়ের নেতাদের মধ্যেও বিভক্তি আরো স্পষ্ট হয়ে পড়েছে।  এর ফলে দেশের বিভিন্ন জেলা বিএনপিতেও বিভক্তি সৃষ্টি করে নতুন বিএনপির দলে নেতাকর্মীদের যোগদান করানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছে এজেন্ডায় নিয়োজিত কয়েকজন সাবেক ও বর্তমান কেন্দ্রীয় নেতা।

এরই ধারাবাহিকতায় কুমিল্লার বিএনপিতেও ভাঙ্গন সৃষ্টি করে নতুন দলে নেতাকর্মীদের জড়িত করতে কয়েকজন সাবেক  কেন্দ্রীয় নেতা ইতিমধ্যে কুমিল্লায় সফর করে গেছেন বলে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র ।

সূত্র জানায়, কেন্দ্রীয় বিএনপি’র স্থায়ী কমিটির সাবেক সদস্য তানভীর আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে জাহাঙ্গীরসহ ৩/৪  জন নেতা গত ১০ জুন বুধবার গোপনে কুমিল্লায় আসে। বুধবার রাতে ও পরদিন বৃহস্পতিবার তারা জেলার কয়েকজন নেতার সাথে গোপনে একাধিক মিটিংও করে ।

তারা কুমিল্লার নেতাদের বোঝানোর চেষ্টা করে, বর্তমান বিএনপিতে জিয়াউর রহমানের আর্দশ নেই। তাই খালেদা জিয়া-তারেক রহমানকে বাদ দিয়ে নতুন বিএনপি দল সৃষ্টি হচ্ছে।  বিভিন্ন জেলায় গোপনে নতুন আর্দশের বিএনপি দল ইতিমধ্যে হয়ে গেছে। হয়ত মাস খানেকের মধ্যে কেন্দ্রীয়ভাবে আতœপ্রকাশ করবে। আর এ দলটিই আগামিতে সাংসদ নির্বাচনে অংশ নিবে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানায়, সাবেক এই কেন্দ্রীয় নেতা কুমিল্লা নগর ভবনে কুসিক মেয়র ও মহানগর বিএনপি নেতা মনিরুল হক সাক্কুসহ কয়েকজন নেতাকর্মীর সাথে দেখা করে তাদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু সিটি মেয়র তাদের কথা শুনেছেন, কিন্তু প্রস্তাবে হা বলেননি।

এ বিষয়ে জানতে কুসিক মেয়র সাক্কুর মুঠোফোনে কল করে সংযোগে না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে মেয়র সাক্কুর সাথে দীর্ঘদিন রাজনীতিতে জড়িত এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান,  কুমিল্লা দিয়ে অন্যত্র যাওয়ার সময় কেন্দ্রীয় বিএনপি’র স্থায়ী কমিটির সাবেক সদস্য তানভীর আহমেদ সিদ্দিকী মেয়রের সাথে দেখা করে গেছেন। কি কি বিষয়ে কথা হয়েছে তা জানিনা। নতুন দলের বিষয়ে তিনি জানান, নতুন দল গড়ার প্রশ্নই উঠে না। মূল ¯্রােতের বাইরে গিয়ে কেউ কখনো সাফল্য পায়নি।

কুমিল্লা (দক্ষিণ) জেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক মোস্তাক মিয়া জানান, তানভীর আহমেদ সিদ্দিকী আমাকেও কল দিয়েছিল এক সাথে বসে চা পান করার জন্য । কিন্তু আমি কাজের ব্যস্ততার কারণে যেতে পারিনি। কার কার সাথে মিটিং করেছে তা জানিনা। তিনি কোন  এজেন্ডা নিয়ে এসেছেন কিনা তাও জানিনা।

আরেকটি সূত্র জানায়, কেন্দ্রীয় নেতারা কুমিল্লা জেলার উপজেলা পর্যায়ের আরো কয়েকজন নেতার সাথে দেখা করে গেছেন। তবে তাদের নাম জানা যায়নি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি