মোবারক হোসেন ভুইয়া, জেদ্দা //
শুক্রবার (২৭ জুন) স্থানীয় নাজলা আল বদর কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন শহীদুল ইসলাম।
পরিষদ সভাপতি মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে আবু তালেব ও মনিরুজ্জামান তপনের সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যাক্তিত্ব আহমেদ আলী মুকিব।
আলোচনা সভায় বক্তারা স্কুল পরিচালনা পরিষদ কতৃক গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরেন।
অতীতের মত সামনের দিনগুলোতেও অভিবাবকরা তাদের সঙ্গে তাদের সঙ্গে নিয়ে সকল চক্রান্ত মোকাবেলা করা সম্ভব বলেও জানান বক্তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেদ্দা মহানগর বিএনপি’র সভাপতি কেফায়েত উল্লাহ চৌধুরী কিসমত (সিআইপি), জেদ্দা রেডিও বাংলা বিভাগের প্রধান এম সিরাজুল ইসলাম, বাইতুল মুকাররম পেশ ইমাম দেলোয়ার হুসাইন, অলিউর রহমান প্রমুখ।



























































