শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » বিজ্ঞান ও প্রযুক্তি » বর্তমানে ৩৩ লক্ষেরও বেশি গ্রামীণফোন গ্রাহক “নির্ভয় লাইফ” বীমা সেবার অন্তর্ভূক্ত- গ্রামীণফোন মার্কেটিং ডিরেক্টর নেহাল আহমেদ


বর্তমানে ৩৩ লক্ষেরও বেশি গ্রামীণফোন গ্রাহক “নির্ভয় লাইফ” বীমা সেবার অন্তর্ভূক্ত- গ্রামীণফোন মার্কেটিং ডিরেক্টর নেহাল আহমেদ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৬.২০১৫

DSC_0485

স্টাফ রিপোর্টারঃ

“নির্ভয় লাইফ” উদ্যোগের মাধ্যমে গ্রামীণফোন গ্রাহকেরা মোবাইল ফোন ব্যবহার করেই এখন বীমার আওতায় থাকতে পারছেন। দেশব্যাপী গ্রামীণফোনের ৫ কোটিরও বেশি গ্রাহক কিভাবে এই বীমা সুবিধার মাধ্যমে লাভবান হতে পারবেন, তা নিয়ে কথা হলো গ্রামীণফোনের মার্কেটিং ডিরেক্টর নেহাল আহমেদের সাথে।

.         নির্ভয় লাইফ এর উদ্যোগটি কি ধারনায় চালু করা হলো?

 

ব্যাপারটি অবিশ্বাস্য হলেও সত্যি যে সারা দেশের জনসংখ্যার মাত্র ২-৩% বীমা সেবা গ্রহন করেন। সত্যি কথা বলতে বীমা করার সুবিধাগুলো মানুষের কাছে এখনও পরিস্কার না। কোন রকম দূর্ঘটনার ফলে বীমাগ্রহনকারীর উত্তরাধিকারীরা অর্থের দিক থেকে অন্তত নিশ্চিত থাকতে পারেন। তবে এক্ষেত্রে বেশ কিছু সমস্যাও রয়েছে। কোন দূর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে বীমা টাকা হাতে পাওয়া যায় না। মধ্য আয়ের কিংবা তারও নিচের আয়ের পরিবারগুলো এসময় নানা ধরনের সমস্যার সম্মুখীন হন। অনেক সময় বীমা করা থাকলেও নির্ধারিত টাকা পেতে অন্তত এক মাসের মতো সময় লেগে যায়। দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষদের জন্য আরেকটি সমস্যা হচ্ছে যে টাকা সংগ্রহের জন্য তাদেরকে বেশিরভাগ সময় কেন্দ্রীয় কার্যালয়ে আসতে হয়, যা তাদের জন্য ব্যয়সাধ্যও বটে। এসব সমস্যার কথা চিন্তা করে এবং দূর্ঘটনা পরবর্তী প্রাথমিক সাহায্যের জন্য নির্ভয় লাইফের উদ্যোগটি চালু করা হয়েছে।

 

.         এই বীমা ব্যবস্থার সুবিধা কি?

 

প্রথম সুবিধা হচ্ছে, এই বীমা নিবন্ধন করতে কোন আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই। মোবাইলের মাধ্যমে কয়েকটি সহজ পদক্ষেপেই এই সেবায় নিবন্ধন করতে পারবেন গ্রামীণফোন গ্রাহকরা। এরপর রিচার্জের উপর ভিত্তি করে ১০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০,০০০ টাকার বীমা সুবিধা পাওয়া সম্ভব। নির্ভয় লাইফ-এ নিবন্ধানকারী যদি মৃত্যুবরণ করেন, তাহলে তার নির্বাচিত উত্তরাধিকারী যথাযথ তথ্য প্রদান করেই বীমা টাকা গ্রহন করতে পারেন। এজন্য তাদেরকে বীমা প্রতিষ্ঠানের কেন্দ্রীয় কার্যালয়ে যাবার কোন প্রয়োজন নেই। তারা তাদের নিকটস্থ গ্রামীণফোন সেন্টার থেকেই এই সুবিধা নিতে পারেন। সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে তথ্য সরবরাহের সর্বোচ্চ ৫ দিনের মধ্যেই বীমার টাকা পেয়ে যাবেন বীমা গ্রহনকারীর নিকটস্থ আত্মীয়রা।

 

.        নির্ভয় এর মাধ্যমে গ্রাহকরা কিভাবে সুবিধা পেতে পারেন?

 

এটা বলাই বাহুল্য যে পরিবারের একমাত্র অর্থ উপার্জনকারী সদস্য যদি মৃত্যুবরণ করেন, তাহলে তা যেকোন পরিবারের জন্যই বিপদের কারণ হয়ে দাড়ায়। প্রাথমিক ধাক্কা সামলে উঠতেই এই সব পরিবারের জন্য বেশ ধকল যায়। এসময় ১০,০০০ থেকে ৫০,০০০ টাকার অঙ্ক পেলে তাদের জন্য এই প্রাথমিক ধাক্কাটা সামলাতে সহজ হয়। এক্ষেত্রে অন্য কারো ঋণ করতে হয় না। এমনও নজির রয়েছে যে বীমাকারীর স্ত্রী প্রাপ্ত টাকা দিয়ে তাদের সন্তানের স্কুলের পড়ার খরচ নির্বাহের ব্যবস্থা করে নিয়েছে।

 

.         এখন পর্যন্ত নির্ভয় লাইফ কিরকম সাড়া পেয়েছে?

 

২০১৩ সালে মাইক্রোইনসিউর বাংলাদেশের সহযোগিতায় এবং প্রগতি লাইফ ইন্সিউরেন্সের সহায়তায় নির্ভয় লাইফ বীমা সেবা চালু করা হয়। ২০১৪ সালের নভেম্বর মাসের মধ্যে দেশব্যাপী ৩০ লক্ষ গ্রাহক এই সেবায় অন্তর্ভূক্ত হয়েছিলেন। বর্তমানে ৩৩ লক্ষেরও বেশি গ্রামীণফোন গ্রাহক এই সেবার অন্তর্ভূক্ত। এখন পর্যন্ত সর্বামোট ৬৬ লক্ষ টাকার ১৭৬টি জীবন বীমার দাবী নিষ্পত্তি করা হয়েছে।

 

৫। গ্রাহকদের কিছু বলতে চান?

 

মোবাইলের সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য গ্রামীণফোন আপনাদের জন্যই কাজ করছে। আপনাদের জীবনকে আরো সহজ করতে গ্রামীণফোনের এই চেষ্টা অব্যাহত থাকবে। আমরা বিশ্বাস করি শক্তিশালী নেটওয়ার্কের মাধ্যমে আমরাই বরাবরের মতো আপনাদের জন্য সবচেয়ে ভালো সেবা নিশ্চিত করতে পারবো।

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি