শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চান্দিনায় ১০ পেট্রোলবোমা ও ১২টি ককটেলসহ যুবক আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৬.২০১৫

তাওহিদ হোসেন মিঠুঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার পালকি সিনেমা হলের সামনে থেকে ১০টি পেট্রোলবোমা ও ১২টি ককটেলসহ ওয়াকিলুর রহমান (২৮) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

শনিবার (২৭ জুন) দিবাগত রাত পৌনে ৩ টায় তাকে আটক করে র‌্যাব-১১. সিপিসি-২ এর একটি দল।

আটক হওয়া ওয়াকিলুর রহমান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শান্তিবাগ এলাকার মবিনুর রহমানের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১ এর কমান্ডার মেজর খুরশিদ এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব সূত্র জানায়, র‌্যাব-১১ কুমিল্লা সিপিসি-২ এর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে পালকি সিনেমা হলের সামনে অভিযান চালিয়ে ওয়াকিলুরকে আটক করে। এ সময় তার সঙ্গে থাকা বস্তা তল্লাশি করে ১০টি পেট্রোল বোমা ও ১২টি ককটেল পাওয়া যায়।

রোববার সকাল ৯টায় র‌্যাব-১১ এর ডিএডি মনিরুজ্জামান বাদী হয়ে চান্দিনা থানায় একটি মামলা করেন। তাকে চান্দিনা থানায় হস্তান্তর করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি