স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার তিতাসের ছাত্রলীগ নেতা মাসুম সরকার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি যুবলীগ নেতা লালন শিকদারকে গ্রেফতার করেছে ডিএমপির শেরে বাংলানগর থানা পুলিশ। বর্তমানে সে পুলিশ হেফাজতে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে নূর মোহাম্মদ লালন শিকদারকে ফার্মগেট এলাকায় জনতা আটক করে শেরে বাংলানগর থানায় পুলিশে সোপর্দ করে। পরে তাকে পুলিশ হেফাজতে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিপিএম গ্রেফতার হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, শেরে বাংলা নগর থানা থেকে আমাদের বিষয়টি অবহিত করা হয়েছে।
গত ১৫ মে গভীর রাতে উপজেলার গৌরীপুর-হোমনা সড়কের কড়িকান্দি বাস স্টেশনে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাসুম সরকার নিহত হয়।


















































