শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরুড়ায় স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৬.২০১৫

borora- murder-killer-30.6.15

আজিজুর রহমান,বরুড়াঃ

কুমিল্লার বরুড়া উপজেলায় শাহিনুর আক্তার (২২) নামের এক গৃহবধুকে গলা কেটে হত্যা করেছে তার স্বামী দেলোয়ার হোসেন (৩৫)। ঘাতক স্বামী দেলোয়ার হোসেনকে হত্যাকান্ডের ঘটনায় পুলিশ আটক করেছে।

মঙ্গলবার (৩০ জুন) ভোররাতে উপজেলার চিতড্ডা ইউনিয়নের ওড্ডা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহিনুর আক্তার বরুড়া উপজেলার পাঠানপাড়া গ্রামের নুরুল ইসলামের কন্যা । ঘাতক দেলোয়ার হোসেন উপজেলার চিতড্ডা ইউনিয়নের ওড্ডা গ্রামের তাবারক হোসেনের ছেলে। শাহিনুর বরুড়া সরকারি ডিগ্রী কলেজের এ বৎসর  স্নাতক পরীার্থী ছিলেন। তাদের সংসারে তাসফিয়া নামে ১ বছরের এক কন্যা সন্তান রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, শাহিনুর আক্তার ৩ বছর পূর্বে দেলোয়ার হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর থেকে দেলোয়ার হোসেন তেমন কাজকর্ম করত না। এ নিয়ে স্ত্রী শাহিনুরের সাথে প্রায় সময় বাকবিতন্ডা হতো।

দেলোয়ার হোসেন তার শ্বশুড়বাড়ি থেকে যৌতুকের টাকা নেওয়ার জন্য প্রায় সময় শাহিনুরকে চাপ প্রয়োগ করত। এ নিয়ে তাদের সংসারে ঝগড়া বিবাদ চলে আসছে।

আজ ভোররাতেও তাদের মধ্যে ঝগড়া বিবাদ হয়। ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী শাহিনুর আক্তারকে বসত ঘরে চাপাতি দিয়ে দেলোয়ার হোসেন গলা কেটে হত্যা করে। বাড়ির লোকজনের আত্মচিৎকারে গ্রামবাসী এসে ঘাতক স্বামী দেলোয়ার হোসেনকে আটক করে থানা পুলিশে সোর্পদ করে।

এ ব্যাপরে বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আজম উদ্দিন মাহমুদ বাংলানিউজকে জানান, মরদেহের ময়নাতদন্তের জন্য লাশ কুমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের বাবা নুরুল ইসলাম বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং-৩৫। তদন্ত সাপেে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি