শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার সালমানপুরের ছিনতাইকারি চক্রের মুলহোতা পিচ্ছি মাসুম আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৬.২০১৫

comilla picchi masum-2

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

কুমিল্লার মহানগরীর ২৪ নং ওয়ার্ডের আওতাধীন সালমানপুর এলাকার ছিনতাইকারি চক্রের মুলহোতা সন্ত্রাসী মোঃ মাসুম ওরফে পিচ্ছি মাসুমকে (২৭) আটক করেছে সদর দক্ষিণ থানা পুলিশ।

সোমবার ( ২৯ জুন) গভীররাতে পুলিশ সালমানপুর এলাকা থেকে তাকে আটক করে। পুলিশ বেলা ১২ টার দিকে তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছে।

আটক হওয়া পিচ্ছি মাসুম সালমানপুর এলাকার আব্দুল মমিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, পিচ্ছি মাসুম কোটবাড়ি শালবন, যাদুঘর, সালমানপুরে অবস্থিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ এলাকায় সংগঠিত সকল কু-কর্মের মুল হোতা। তার রয়েছে বিশাল বাহিনী, যারা দিনে-দুপুরে ছিনতাই-চাদাঁবাজি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সংঘর্ষে অংশগ্রহণ করে।

ছাত্রলীগের নেতা পরিচয় দিয়ে এলাকায় ছিনতাই-চাদাঁবাজি পরিচালনা করে আসছে পিচ্ছি মাসুম। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে রয়েছে তার সখ্যতা। যার ফলে তার বিরুদ্ধে কেউ কখনো মামলা দায়ের করতে সাহস পায় না।

 

এ বিষয়ে সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল জানান, পিচ্ছি মাসুম সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত। সালমানপুরের ছিনতাই-চাদাঁবাজির মুল হোতা। তাকে বিকেলে কোর্টে প্রেরণ করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি