
চৌদ্দগ্রাম প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় রিভলবার, দেশীয় অস্ত্র ও ১০ পিস ইয়াবাসহ ফজলে রাব্বী (২৪) নামের একজনকে আটক করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
আটক হওয়া ফজলে রাব্বি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের খিরনশাল গ্রামের ব্যাপারি বাড়ির তোফায়েল আহমেদ প্রকাশ তনু মিয়ার ছেলে।
মঙ্গলবার (০৭ জুলাই) ভোররাতে উপজেলার খিরনশাল বাজারের তাদের নিজস্ব মালিকানার তোফায়েল মার্কেটে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার কাছ থেকে ৪টি কিরিচ, ১টি রামদা, ৬ ফুট লম্বা ২টি রেলের স্লিপার উদ্ধার করা হয়। পরে তার থাকার ঘর খেকে উদ্ধার করা হয় ১টি রিভলবার।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এস.আই) সুজন জানান, তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে ২টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়েরের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হবে।
জানা যায়, আটক হওয়া রাব্বী খিরনশাল ও এর আশেপাশের এলাকার মূর্তিমান আতংক। ইতিপূর্বে সে খিরনশাল স্কুলের ফ্যান চুরি, বিভিন্ন মোটর চুরি এবং মোটর সাইকেল চুরির ঘটনায় এলাকাবাসীর নিকট আটক হন। কিন্তু তার পরিবার প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে সরাসরি কেউ আইনত ব্যবস্থা নিতে পারে নাই।

















































