সালাউদ্দিন সোহেল,সদর দক্ষিণ:
কুমিল্লা-নোয়াখালী সড়কের কুমিল্লা সদর দক্ষিণে চাঁদপুর এলাকায় চারটি গাড়ির সংঘর্ষে ২ জন নিহত ও কমপে ১৬ জন আহত হয়েছে। আহতদের কুমিল্লা সদরসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (০৭ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দুপুরে কুমিল্লা-নোয়াখালী সড়কের চাঁদপুর এলাকায় উপকূল নামে একটি বাস, পিকআপ ভ্যান, হাইস মাইক্রোবাস ও অপসোনিন ফার্মাসিউটিক্যালের একটি গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২ জন নিহত ও কমপে ১৬ জন আহত হয়।
কুমিল্লা মেডিক্যাল কলেজের নার্স অ্যাসোসিয়েশেনের সেক্রেটারি দুলাল চন্দ্র সূত্রধর জানান, দুর্ঘটনায় নিহত হওয়া ২ জনের লাশ কুমেকে আনা হয়েছে।
লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) লুৎফুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখানে কোনো মরদেহ পাওয়া যায়নি।
কুমিল্লা সদর দণি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল জানান, একটা দুর্ঘটনার খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


















































