স্পোর্টস ডেস্কঃ
ক্লাবের ফর্ম দেশের জার্সিতে দেখাতে পারেন না- লিওনেল মেসির বিরুদ্ধে এই অভিযোগ সর্বজনবিদিত। কোপা আমেরিকা ফাইনাল হারের পর মেসির দাদুও তাকে ‘অলস’ বলতে ছাড়েননি। সোমবার দিয়েগো ম্যারাডোনা বলে দিলেন, ক্লাবে যেই ফুটবলটা খেলেন সেটা দেশের হয়ে খেলতে পারছেন না মেসি।
এমনিতে তার স্বদেশীয় সম্পর্কে প্রশংসাই করে থাকেন ম্যারাডোনা। কিন্তু তিনটি বড় ট্রফি আর্জেন্টিনার হাতছাড়া হওয়ায় বোধহয় ছবিটা পাল্টেছে। ১৯৮৬ বিশ্বকাপজয়ী মনে করছেন, মেসি দেশের জার্সিতে নিজের সেরাটা দিতে পারছেন না। ‘‘আর্জেন্টিনায় বিশ্বের সেরা ফুটবলার আছে। রিয়েল সোসিয়েদাদের বিরুদ্ধে মেসি চার গোল করতে পারে, কিন্তু দেশের হয়ে একটা বলও ঠিক করে ধরতে পারে না,’’ বলছেন ম্যারাডোনা। আর্জেন্টিনার বড় টুর্নামেন্টে ব্যর্থতা নিয়ে অনেকেই বলে থাকেন, মেসি ভাল খেললেও নাকি আর্জেন্তিনা টিম খেলতে পারেনি। কিন্তু ম্যারাডোনার সাফ বক্তব্য, হারের দায় সবার সমান। ‘‘মেসি দারুণ প্লেয়ার বলে ওকে আগলে রাখা ঠিক নয়। একটা দলে সবাই তো সমান।’’
বিগলিয়ার আশঙ্কা সত্যিও হতে পারে। শোনা যাচ্ছে, মেসি নাকি তার ঘনিষ্ঠদের জানিয়েছেন, কয়েক দিন আর্জেন্টিনার হয়ে খেলবেন না বলে ভাবছেন। তার বিরুদ্ধে সমালোচনায় নাকি এতটাই ক্ষুদ্ধ মেসি।

























































