বুধবার,২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজনের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চান জয়


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৭.২০১৫

 

joy1

হাসিবুল হাসান : সিলেটে ১৩ বছরের শিশু সামিউল আলম রাজনের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

বুধবার রাতে জয় তার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এমন দাবি করেন। ওই স্ট্যাটাসে সজীব ওয়াজেদ জয় লিখেছেন, রাজনের ওপর নির্মম অত্যাচার এবং তার হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করেছে আমাদের পুলিশ। রাজন ছিলো একজন অবোধ শিশু। এই দানবদের সর্বোচ্চ শাস্তি পাওয়া উচিত।

তিনি আরও বলেন, এই প্রেক্ষিতে আমি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দ্রুত তৎপরতার কথা উল্লেখ করছি, যার ফলে জেদ্দায় পলাতক একজন সন্দেহভাজন আসামি ধরা পড়েছে। সৌদি সরকার এবং ইন্টারপোলকেও তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান সজীদ ওয়াজেদ জয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি