সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এলো খুশির ঈদ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৭.২০১৫

moon-400x247

রিমন মাহফুজ : রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। গতকাল শুক্রবার দেশের বিভিন্ন স্থানে সন্ধ্যা সাড়ে সাতটায় শাওয়ালের চাঁদ দেখা গেছে। আজ শনিবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর যথাযথ ধর্মীয় মর্যাদা, উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অত্যন্ত আনন্দঘন পরিবশে উদযাপিত হচ্ছে।

পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ ও শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য শুক্রবার সন্ধ্যায় বৈঠকে বসেছিল জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান। এ সময় তিনি জানান, শুক্রবার দেশের জয়পুর হাট, চাঁপাইনবাবগঞ্জ ও ময়মনসিংহজেলায় ঈদের চাঁদদেখা যাওয়ার খবর কমিটির কাছে এসেছে। শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় এবার হিজরী সালের রমজান মাস শেষ হল ২৯ দিনে। তাই শনিবার সারাদেশে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, ‘ঈদমোবারক’।

এই সময় বৈঠকে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল, বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম মিজানুর রহমানসহ ধর্ম মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন কেন্দ্রের (স্পার্সো) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মাসব্যাপী সিয়াম সাধনা শেষে অনাবিল আনন্দের বার্তায় শনিবার মুসলমানদের ঘরে পালিত হবে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।

দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, বিএনপি চেয়ারপারসন ও অন্যান্য রাজনৈতিক নেতা দেশবাসীকে পৃথক পৃথক শুভেচ্ছা বাণী দিয়েছেন।

ধনীদের পাশাপাশি মধ্যবিত্ত ও গরিব শ্রেণির মানুষও সাধ্যানুযায়ী ঈদ উদযাপনের প্রস্তুতি সম্পন্ন করেছে। যাদের ঈদের আনন্দ করার সঙ্গতি নেই তাদের ঘরেও ঈদের আমেজের আগমন ঘটছে। দেশের বিভিন্ন স্থানে ধনাঢ্য ব্যক্তি, সমাজসেবক ও রাজনীতিক নেতারা দরিদ্র ও দুস্থদের মাঝে যাকাত বিতরণ করেছেন। এর মধ্যে বেদনাদায়ক ঘটনাও ঘটেছে ময়মনসিংহে। সেখানে যাকাতের কাপড় আনতে গিয়ে প“লিত হয়ে ২৭ জনের মৃত্যু ছাড়াও অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে।

বিশ্বের মুসলমানদের মতো এদেশের মুসলমানরাও চাঁদ দেখে ঈদুল ফিতর উদযাপন করবেন ঐতিহ্যবাহী বৈশিষ্ট্য ও মহিমায়। ভ্রাতৃত্বের সুমহান আদর্শের ভিত্তিতে ঈদের জামাতে এক কাতারে শামিল হবেন প্রতিটি মুসলমান। সবাই মিলেমিশে ঈদ আনন্দ উপভোগ করার মধ্যেই রয়েছে ঈদ উৎসবের তাৎপর্য ও মানবিকতা। মাহে রমজানে রোজা পালনের মধ্য দিয়ে যারা আল্লাহ তায়ালার রহমত, মাগফিরাত অথবা নাজাত লাভের সৌভাগ্য অর্জনে সক্ষম হয়েছেন তাদের ঈদ আনন্দের তুলনা নেই।

ঈদ উৎসবের মাধ্যমে সহƒদয়তা এবং সামাজিক ও ঐক্যের বন্ধন আরও দৃঢ় হয়। মাহে রমজানের যে তাকওয়া অর্জিত হয় ঈদের পর প্রতিটি দিনে যাতে প্রত্যেকের মাঝে তার প্রকাশ ঘটে এবং সেসব গুণ কার্যকর থাকে তার তাকিদ দেয়া হয়েছে ইসলামে।

ঈদের দিনে সব সরকারি অফিস ও বাসভবনে জাতীয় পতাকা উত্তোলিত হবে। ঈদ উপলক্ষে রাজধানীর প্রধান প্রধান সড়ক, আইল্যান্ড ডিভাইডার ও ফুটপাতে জাতীয় পতাকা ও ঈদ মোবারক খচিত পতাকা দিয়ে সুসজ্জিত করা হয়েছে।

ঈদের দিনে হাসপাতাল, কারাগার, হোস্টেল, দুস্থ কেন্দ্র ও এতিমখানাসমূহে বিশেষ উন্নত খাবার পরিবেশন করা হবে। ঈদের দিনে ঈদ র‌্যালি বের করাসহ শিশুপার্ক পথশিশুদের জন্য বিনামূল্যে উš§ুক্ত থাকবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি