বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » রেলমন্ত্রী গুরুতর অসুস্থ, মধ্যরাতে নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে


রেলমন্ত্রী গুরুতর অসুস্থ, মধ্যরাতে নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৭.২০১৫

image_246317.image_168935.rail_minister_sm_574904658-400x266

স্টাফ রিপোর্টারঃ

রেলপথ মন্ত্রী মুজিবুল হক গুরুতর অসুস্থ। রাজধানীর সিএমএইচ থেকে আজ রাত দুইটায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে তাকে। এ তথ্য নিশ্চিত করেছেন এফবিসিসিআই এর পরিচালক ও কুমিল্লা চেম্বার্স অব কমার্সের প্রেসিডেন্ট মাসুদ পারভেজ খান ইমরান।

তিনি জানান, গ্যাস্ট্রোলজির সমস্যার কারণে বৃহস্পতিবার  রাত ১০ টায় কুমিল্লার কান্দিরপারে দলীয় কার্যালয়ে মন্ত্রী মুজিবুল হক অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে স্থানীয় মুন হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। অবস্থার অবনতি ঘটলে আজ শুক্রবার তাকে ঢাকা সিএমএইচ-এ ভর্তি করানো হয়। সিএমএইচে জরুরিভাবে মন্ত্রীর চিকিৎসার জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। কিন্তু শারীরিক অবস্থার কোনোরকম উন্নতি না হওয়ায় মেডিক্যাল বোর্ড তাঁকে দেশের বাইরে নেওয়ার পরামর্শ দেয়।

মন্ত্রীর সাথে যাচ্ছেন তার স্ত্রী হনুফা আক্তার রিতা, ব্যক্তিগত চিকিৎসক রেজাউল করিম ও মন্ত্রীর একান্ত সচিব কিবরিয়া। হনুফা আক্তার রিতা দেশবাসীর কাছে রেলপথ মন্ত্রী মুজিবুল হকের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি