স্টাফ রিপোর্টারঃ
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসানকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলকভাবে গ্রেফতারের প্রতিবাদে কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৩ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে মুরাদনগর উপজেলায় গিয়ে শেষ করে।
কুমিল্লা (উত্তর) জেলা ছাত্রদলের সভাপতি চৌধুরী রকিবুল হক শিপনের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জয়নাল আবেদিন মোল্লা , যুগ্ম আহ্বায়ক চঞ্চল রায়হান, সদস্য মোঃ মনির হোসেন, মোঃ রেজাউল, মোঃ মোবারক, মোঃ জুয়েল, মোঃ মহসীন, মোঃ বিল্লাল হোসেন, মোঃ আতিক, মোঃ মাহমুদ, মোজাম্মেল, ফয়েজ, মনির প্রমুখ।



















































