রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জাফর আলম এখন বন্দরের মেম্বার অ্যাডমিন এন্ড প্লানিং


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৭.২০১৫

Jafor_AlamSM_642446657

পূর্বাশা ডেস্কঃ

চট্টগ্রাম বন্দরে সদস্য (অ্যাডমিন এন্ড প্লানিং) হিসেবে নিয়োগ পেয়েছেন জাফর আলম। বর্তমানে তিনি পরিচালক প্রশাসন হিসেবে দায়িত্ব পালন করছেন।

বুধবার জন প্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে। তবে তার স্থলাভিষিক্ত কে হচ্ছেন সে বিষয়ে কোন নির্দেশনা এখনও পায়নি বন্দর কর্তৃপক্ষ।

পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বন্দর কর্তৃপক্ষের মুখপাত্র হিসেবেও কাজ করছেন জাফর আলম।

জাফর আলম  বলেন, বুধবার জন প্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ হয়েছে। মেম্বার পদে যোগদানের জন্য এরই মধ্যে নৌ পরিবহন মন্ত্রণালয়ে যোগদান করেছি।

পরিচালক প্রশাসন হিসেবে দায়িত্ব পালনের বিষয়ে কোন নির্দেশনা এসেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনো এ বিষয়ে কোন নির্দেশনা আসেনি। কর্তৃপক্ষই সিদ্ধান্ত নিবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি