ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১০ সদস্য বিশিষ্ট ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সভাপতি পদে রয়েছেন নাজমুল হাসান আলিফ ও সাধারণ সম্পাদক পদে রয়েছেন রেজা ই এলাহী ।
ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম এ কমিটির অনুমোদন দেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য পদ যেমন, সহ-সভাপতির ৪টি পদে রয়েছেন রূপম চন্দ্র দেবনাথ, রাসেল হোসেন, নাজমুল হাসান কবির ও বিজয় সরকার । যুগ্ম সাধারণ সম্পাদকের দুটি পদে রয়েছেন রেজাউল ইসলাম মাজেদ ও সোহেল রানা । সাংগঠনিক সম্পাদকের দুটি পদে রয়েছেন মাহবুবুর রহমান রনি ও আরিফুল হাসান খান বাপ্পি।





















































