শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এ কি পোশাক পরলেন লোপেজ!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৭.২০১৫

jenifarBg_423669364

বিনোদন ডেস্কঃ

জেনিফার লোপেজ যে পৃথিবী নামক গ্রহে যৌন আবেদনময়ী নারীদের মধ্যে অন্যতম তা নিয়ে দ্বিমত নেই কারও। নিজের ৪৬তম জন্মদিনে আরেকবার তা প্রমাণ করলেন তিনি। গত ২৪ জুলাই তার পরা স্বচ্ছ কালো রঙা পোশাক সমালোচিতও হচ্ছে ব্যাপকভাবে। এটা দেখেই অনেকের মুখ থেকে বেরিয়ে এসেছে, ‘এ কি পোশাক পরলেন লোপেজ!’

কাটা-কাটা পোশাকটিতে লোপেজের লিকলিকে শারীরিক গড়ন ফুটে উঠেছে পুরোপুরি। তার নিন্দুকরা তো বলে বসেছেন, এটা নাকি মোজা পোশাক! অবশ্য প্রশংসাও পাচ্ছেন মার্কিন এই গায়িকা-অভিনেত্রী। তার স্বদেশি কিম কারদাশিয়ান টুইটারে লিখেছেন, ‘মাথা ঘুরিয়ে দিলেন জেলো! কি আকর্ষণীয়ই না লাগছে তাকে। তিনিই আমার চিরদিনের আদর্শ।’

নিউইয়র্কের হ্যাম্পটনসের টেনএকে ক্লাবে জন্মদিনের পার্টি দিয়েছিলেন লোপেজ। এখানে তার সঙ্গী ছিলেন প্রেমিক ক্যাসপার স্মার্ট। যদিও মাঝে তাদের সম্পর্কে ভাঙনের কথা শোনা গিয়েছিলো। তবে ২৮ বছর বয়সী এই নৃত্যশিল্পী বলেন, ‘আমরা এখন দারুণ আছি। একে অপরের সান্নিধ্য উপভোগ করছি।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি