স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা মহানগর ছাত্রলীগের আহ্বায়ক কমিটিতে পদবঞ্চিত মহানগর ছাত্রলীগ নেতা গোলাম মোস্তফা শরীফ বলেন , কুমিল্লা টাউনহলে ছাত্রলীগের সম্মেলনে মহানগরের ছাত্রলীগের সভাপতি পদে প্রার্থী হিসেবে আমার নাম প্রস্তাবিত হওয়ার পরেই আমাকে বাদ দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়। সম্মেলনের দুদিন পরেই একটি মিথ্যা মামলায় আমার নামটি জড়িয়ে দেয়া হয়। আসামি করা হয় ১৮ নম্বরে। এ মিথ্যা মামলাটিতে আমাকে জড়িয়ে মহানগর ছাত্রলীগ আহবায়ক কমিটিতে আমাকে পদবঞ্চিত করা হয়েছে। কুমিল্লার একটি কুচক্রীমহল এ ষড়যন্ত্রের সাথে জড়িত। আমার সকল যোগ্যতা থাকা সত্ত্বেও আমি পদবঞ্চিত হলাম।
তিনি বলেন, আমি রাজপথের সৈনিক। সর্বদা মাঠে থেকে সকল আন্দোলনে আমি অংশগ্রহণ করেছি। এখনো করছি। আজীবন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশ অনুযায়ী চলে আ’লীগের রাজনীতি করে যাবো।
উল্লেখ্য যে, গোলাম মোস্তফা শরীফ কুমিল্লা ভিক্টোরিয়া ডিগ্রী কলেজের ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করছেন। শরীফ জেলা ছাত্রলীগের পাঠাগার সম্পাদকের পদেও দায়িত্ব পালন করেছেন ।


















































