বিনোদন ডেস্কঃ
পর্দায় বিরুদ্ধ শক্তির বিরুদ্ধে যখন দাঁড়ান, তথনও দেখতে তাকে একজন ত্রিশ বছরের জোয়ানের চেয়ে শক্তিশালী আর সংকল্পবদ্ধ দেখায়, অথচ ৩০ জুলাই বৃহস্পতিবার ‘কমান্ডো’ খ্যাত অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার পা দিলেন ৬৮ বছরে!
জানা গেছে, আর্নল্ড শোয়ার্জ়নেগার ১৯৪৭ সালের ৩০ জুলাই অস্ট্রিয়ার থালে জন্ম গ্রহণ করেন। গত কয়েক দশক ধরেই তিনি অন্যতম অভিনেতা হিসেবে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সিনেমা ইন্ডাস্ট্রি হলিউডে আধিপত্য বিস্তার করে আছেন। দ্য টার্মিনেটর এবং দ্য এক্সপেন্ডেবল সিরিজের জন্য তিনি পৃথিবীজুড়ে খ্যাতির শীর্ষে পোঁছে গেছেন।
অভিনেতা ছাড়াও তিনি বডিবিল্ডার, মডেল, ব্যবসায়ী এবং রাজনীতিবিদ হিসেবে সুপরিচিত। এমনকি অভিনয়ের পাশাপাশি বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ৩৮তম গভর্নরের দায়িত্বও পালন করছেন। ১৯৭৭ সালে সেরা অভিনেতা হিসেবে গোল্ডেন গ্লোব পুরস্কার জয় করেন এই অ্যাকশন হিরো।
উল্লেখ্য, আর্নল্ড শোয়ার্জনেগার অভিনেত্রী সর্বশেষ ছবি ‘টার্মিনেটর জেনিসিস’ ছবিটি মুক্তি পেয়েছে ১ লা জুলাই। এছাড়াও ট্রাইপ্লেটস নামের একটি ছবিতে অভিনয় করছেন তিনি।


























































