শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘ধুম থ্রি’কে টপকে গেলো ‘বজরঙ্গি ভাইজান’


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৭.২০১৫

bajrangi_bg_997091421

বিনোদন ডেস্কঃ

প্রতিনিয়ত পরিবর্তনের বক্স অফিসে দ্রুতগতিতে রেকর্ড গড়ে যাচ্ছে সালমান খানের ‘বজরঙ্গি ভাইজান’। আমির খানের ‘ধুম থ্রি’কে টপকে বলিউডে সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল ছবির তালিকায় দুই নম্বরে উঠে গেছে এটি। সাড়ে তিনশ কোটি রুপির আয় নিয়ে এক নম্বরে আছে আমিরের আরেক ছবি ‘পিকে’।

পাক-ভারত সম্পর্কের বক্তব্য নিয়ে বানানো কবির খানের এ ছবিতে দুই দেশের মধ্যে শান্তির বার্তা দেওয়া হয়েছে। এতে সালমানের সহশিল্পী কারিনা কাপুর খান, নওয়াজুদ্দিন সিদ্দিকী ও হারশালি মালহোত্রা।

এদিকে বলিউডের তিন খানের দখলেই আছে বক্স অফিসের ওপরের দিকের স্থানগুলো। ৩০০ কোটির ক্লাবে আছে আমিরের ‘পিকে’। আড়াইশ কোটির ঘরে আছে ‘বজরঙ্গি ভাইজান’ ও ‘ধুম থ্রি’ (২৮৪ কোটি ২৭ লাখ রুপি)। আর ২০০ কোটির সদস্য সালমানের ‘কিক’, শাহরুখ খানের ‘চেন্নাই এক্সপ্রেস’, আমিরের ‘থ্রি ইডিয়টস’।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি