শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেবিদ্বার থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৭.২০১৫

IMG_5168 copy
স্টাফ রিপোর্টারঃ
দেবিদ্বার থানা পুলিশের অভিযানে গাঁজাসহ আটক হয়েছে এক মাদক ব্যবসায়ী। এস.আই মোঃ আবু ইউসুফ সঙ্গীয় ফোর্স সহ মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ৩০ জুলাই ৫ টা ১০ মিনিটে দেবিদ্বার থানাধীন কুমিল্লা-বি-বাড়ীয়া সড়কে সংচাইল প্রভাতী ফিশারীজ এর পরিত্যাক্ত ঘরের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর সন্দেহাভাজন ব্যক্তি/গাড়ী তল্লাশী করে। তল্লাশীকরাকালে কোম্পানীগঞ্জ গামী নাম্বার বিহীন একটি যাত্রীবাহি সিএনজি থামাইয়া চেক করাকালে সিএনজির ভিতরে থাকা অন্যান্য যাত্রীদের সঙ্গে একজন এর হাতে থাকা প্লাস্টিক বাজার ব্যাগের উপরের অংশে প্লাস্টিক খেলনার বাঁশি ও প্লাস্টিক বেলুন দ্বারা লুকানো অবস্থায় কসটেপ দ্বারা মোড়ানো ২ প্যাকেট গাঁজা, যাহার প্রতিটি প্যাকেটে ১ কেজি করিয়া মোট ২ কেজি গাঁজা পেয়ে জব্দ করেন পুলিশ এবং উক্ত সিএনজি যাত্রীকে গ্রেফতার করেন। উক্ত মাদক ব্যবসায়ী পুলিশী জিজ্ঞাসাবাদে তার নাম আপন দুলাল(২৮) পিতা-জজ মিয়া, মাতা-সাহেরা খাতুন, সাং-কামাল্লা, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা বলিয়া জানায়। মাদক ব্যবসায়ী আপন দুলাল দীর্ঘ দিন যাবত সীমান্তবর্তী এলাকা হইতে গাঁজার চালান আনিয়া অধিক মূল্যে বিক্রি করার জন্য বিভিন্ন স্থানে বহন করিয়া নিয়া যায়। উল্লেখিত ঘটনায় এস.আই মোঃ আবু ইউসুফ বাদী হইয়া মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি