স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা সদর উপজেলার কুমিল্লা-মিরপুর এম এ গনি সড়কের কালখারপাড় এলাকায় বাসের চাপাঁয় মোটর সাইকেল চালক মোঃ শাকিল আহম্মেদ (৩৮) নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯ টায় দুঘর্টনাটি ঘটে। বেলা সাড়ে ১১ টার দিকে তিনি মারা যান। নিহত মোঃ শাকিল আহম্মেদ কুমিল্লার বুড়িচং উপজেলার বুড়িচং পশ্চিম পাড়ার আবদুর রশিদ খানের ছেলে । তিনি উপজেলা যুবলীগ নেতা ছিলেন । তিনি ঠিকাদারীও করতেন। তার ১ ছেলে ও ১ মেয়ে রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কালখারপাড় নামক স্থানে কুমিল্লাগামি গোমতী সার্ভিসের বাসের সাথে বুড়িচংগামি মোটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষে মোটর সাইকেল চালক মোঃ শাকিল আহম্মেদ গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে কুমিল্লা মেডিকেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করে। ঢাকা নেওয়ার পথে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চান্দিনা পৌছলে তার মৃত্যু হয়। পরিবার সূত্র জানায়, আজ ভোরে তার শশুরকে ডাক্তার দেখাতে তিনি কুমিল্লায় গিয়েছিলেন। তার শশুর বাড়ি জেলার আর্দশ সদর উপজেলার পালপাড়া গ্রামের মহুরী বাড়ি। শশুরকে ডাক্তার দেখিয়ে এবং প্রয়োজনীয় ঔষধপত্র ক্রয় করে দিয়ে বাড়ি ফেরার পথে সে দূর্ঘটনার কবলে পড়ে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বড়–য়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।


















































