শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে পেট্রলবোমা হামলার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন এম কে আনোয়ার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৮.২০১৫

1
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রলবোমা হামলায় ৮ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় আদালতে হাজির হয়েছেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ার। সুপ্রীম কোর্টের আপিল বিভাগের নির্দেশে তিনি সোমবার ( ৩ আগষ্ট) দুপুরে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নালিশি আদালত-৫ এ হাজির হন। এম কে আনোয়ারের আইনজীবী মোঃ হারুনুর রশিদ জানান, পেট্রলবোমা হামলায় ৮ জন নিহতের ঘটনায় চৌদ্দগ্রাম থানায় দায়েরকৃত মামলায় সুপ্রীম কোর্টের আপিল বিভাগের নির্দেশে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আ স ম শহীদুল্লা কায়সারের আদালতে হাজির হয়েছেন। তবে মামলার মূলনথি সেশন কোর্টে থাকায় মামলার বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। নথি দেখা সাপেক্ষে পরবর্তী আদেশ প্রদান করা হবে বলে জানান এম কে আনোয়ারের আইনজীবী। কুমিল্লার চৌদ্দগ্রামে পেট্রলবোমা হামলায় ৮ জন নিহতের ঘটনায় চলতি বছরের ৩ ফেব্রুয়ারি কুমিল্লা চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান হাওলাদার বাদি হয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি করে বিএনপি-জামায়াতের ৫৬ জন নেতাকর্মীকে আসামী করে একটি মামলা দায়ের করেন। ঘটনার প্ররোচনাদাতা হিসেবে ওই মামলায় সন্দেহভাজন আসামী হিসেবে এমকে আনোয়ারসহ কয়েকজন বিএনপি’র কেন্দ্রীয় নেতার নাম রয়েছে। আদালতে হাজিরা শেষে এম.কে আনোয়ার কুমিল্লা ত্যাগ করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি