শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » মেডিকেল ছাত্রী স্বর্ণা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে ইএমসিতে মানববন্ধন


মেডিকেল ছাত্রী স্বর্ণা হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে ইএমসিতে মানববন্ধন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৮.২০১৫

55
ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লায় মেডিকেল কলেজ ছাত্রী উম্মে আয়মন সুলতানা স্বর্না হত্যার প্রতিবাদে এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে ইষ্টার্ন মেডিকেল কলেজের ছাত্র-ছাত্রীরা ও চিকিৎসকরা।
সোমবার (৩ আগষ্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাবিলা এলাকায় ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের সামনে মানববন্ধন করে প্রায় ৫ শত মেডিকেল ছাত্র-ছাত্রী।

emc-3
এসময় ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কলিম উল্লাহ, কলেজের উপাধ্যক্ষ ডা. আতাউর রহমান, নিহত স্বর্ণার বাবা ডা. এমএ খালেকসহ নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।
মেধাবী ছাত্রী স্বর্ণার হত্যাকারী তার স্বামী অন্যান্য অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং শাস্তির দাবী জানায় মানববন্ধনে অংশগ্রহনকারীরা।

4
মানববন্ধনে ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কলিম উল্লাহ বলেন, আমরা নৃশংস হত্যার সুষ্ঠ বিচার দাবি করছি। দেশের প্রচলিত আইনে ঘাতককে গ্রেফতার করে যথোপযুক্ত বিচারের দাবি জানাচ্ছি। যে ফরেনসিক মর্গে স্বর্ণা শিখতে যাইতো, সেখানেই তার ময়নাতদন্ত হয়েছে। এটা খুবই দুঃখের বিষয়। আমরা সবার নিশ্চিত ভবিষ্যত চাই। আমরা চাই না স্বর্ণার মত আর কেউ এভাবে হারিয়ে যাক।
গত ৩১ জুলাই সন্ধ্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদলে শশুর বাড়িতে খুন হন কুমিল্লা ইষ্টার্ন মেডিকেল কলেজের নবম ব্যাচের চতুর্থ বর্ষের ছাত্রী উম্মে আয়মন স্বর্ণা।
এই ঘটনায় স্বর্ণার স্বামীকে প্রধান আসামী করে ৬ জনের বিরুদ্ধে দায়ের করা হত্যা মামলায় শশুর নুরুল ইসলামকে আটক করে পুলিশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি