ডেস্ক রিপোর্টঃ
খালেদা চান হাসিনা মাইনাস নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন। অন্যদিকে দলের নেতারা বর্তমান প্রধানমন্ত্রীকে রেখেই শর্ত সাপেক্ষ নির্বাচনে যেতে আগ্রহী।
শনিবার বেগম খালেদা জিয়া আইনজীবীদের এক অনুষ্ঠানে বলেন, শেখ হাসিনার অধীনে কোনো নিবার্চনে তার দল অংশ নেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।
দলীয় প্রধানের এই বক্তব্যকে পাত্তা না দিয়ে দলটির নীতিনির্ধারণী ফোরামের কয়েকজন সদস্য নিজেদের মত করে নিরপক্ষে সরকারের বিষয়ে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বক্তব্য বা মতামত দিতে শুরু করেছেন। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে তার অধীনে নির্বাচনে যেতে বিএনপির অনেক নেতার নির্বাচনে যেতে আপত্তি নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার জমিরউদ্দিন সরকার এমনটা মনে করেন। নিরপেক্ষ সরকার কেমন হবে এবিষয়ে তিনি ফর্মূলাও দিয়েছেন। আবার দলের আরেক নীতি নির্ধারক ব্রিগে. জেনারেল (অব.) হান্নান শাহ নিরপেক্ষ সরকারের রূপরেখা কেমন হবে সরকার চাইলে তা দেবেন বলে জানিয়েছেন। অন্যদিকে শত নাগরিক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. এমাজউদ্দিন আহমেদও বলেন, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিকে স্বপদে রেখে নির্বাচন হলে বিএনপির আপত্তি থাকার কথা নয়। সেক্ষেত্রে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিতে হবে। তিনিও নিরপেক্ষ সরকারের বিষয়ে চারটি শর্ত দিয়েছেন।
দলীয় প্রধানের বক্তব্যের সঙ্গে এসব নেতাদের বক্তব্যের মিল না থাকায় নির্বাচনের বিষয়টি আবারো গুরুত্ব হারাতে বসেছে বলে মনে করেন বিশ্লেষকরা। তারা মনে করেন এক সপ্তাহের ব্যবধানে খালেদা জিয়া ও তার দলের নেতাদের পরস্পর বিরোধী বক্তব্যের মধ্য দিয়ে দলটিতে এক ধরনের মত বিরোধ ফুটে উঠেছে।
খালেদা জিয়া আইনজীবীদের অনুষ্ঠনে বলেন, হাসিনা মার্কা কোনো নির্বাচনে তার দল যাবে না। অন্যদিকে দলটির দায়িত্বশীল এসব নেতারা বলছেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলেও তাদের কোনো আপত্তি নেই। তবে নির্বাচনটি নিরপেক্ষ হওয়ার প্রতিশ্রুতি থাকতে হবে। এ বিষয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার জমির উদ্দিন সরকার দলের প্রধান খালেদা জিয়ার বক্তব্যের বিপরীতে তার ব্যািক্তগত মতামতে বলেন, প্রধানমন্ত্রীকে স্ব পদে রেখে নির্বাচন হলে তাতে আপত্তি নেই। সেক্ষেত্রে তিনি একটি নতুন ফর্মূলা দিয়ে বলেছেন, ওই সরকারের অর্থ্যাৎ নিার্বচনকালীন সরকারে প্রধানমন্ত্রীকে অব্যশই স্বরাষ্ট্র, তথ্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে দূরে থাকতে হবে। প্রধানমন্ত্রীর কথা শুনবেন না এমন কাউকে ওই তিন মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে হবে। পাশাপাশি গ্রহণযোগ্য ব্যক্তিদের নির্বাচন কমিশনকে পূণর্গঠন করতে হবে।
দলটির সিনিয়র এক নেতা বলেন ঈদের আগে সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া নেতাদেরকে মিডিয়ার সঙ্গে কথা বলার ব্যাপারে সর্তক করে দিয়েছেন। যদি কোনো কথা বলতে হয় তাহলে যেন জেনে বুঝে বলেন। কিন্তু তারা সেটা না করে নিজেদের মনগড়া কথা বলছেন। এটা ঠিক না। তিনি বলেন, ম্যাডাম যেটা বলেছেন সেভাবেই বিএনপি নির্বাচনে অংশ নিতে চায়। কারণ দেশে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে দাবিতে পর পর দুটি আন্দোলন হয়েছে। অনেক মানুষ প্রাণ হারিয়েছে, নেতাকর্মীরা জেলে গেছে, শত শত মামলা ঘাড়ে নিয়ে তারা পরিবার পরিজন নিয়ে কষ্টের মধ্যে রয়েছে, নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলন সংগ্রাম করেছে। যার জন্য এই অবস্থায় সেই প্রধানমন্ত্রীকে রেখে বিএনপি নির্বাচনে যাবে এটা ভাবাতো উচিত না।


























































