বরুড়ায় মঙ্গলবার নবগঠিত উপজেলা ছাত্রলীগের উদ্যোগে শোকের মাস উপলক্ষে এক আলোচনা সভা ও শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। থানা রোডস্থ দলীয় কার্যালয় থেকে দুপুরে একটি শোক র্যালি বরুড়া বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পুণরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে ১৫ই আগস্ট উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের সাবেক সভাপতি মাহবুবুল আলম মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের সভাপতি আবদুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি লিপন খন্দকার, নাসির উদ্দিন, জসিম উদ্দিন শাহীন, সোহেল রানা, সাধারণ সম্পাদক আবদুল করিম মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, জাহিদুল ইসলাম, জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা মনির হোসেন প্রমুখ। এছাড়াও বরুড়া সরকারি কলেজ, পয়ালগাছা ডিগ্রী কলেজ, আডডা ডিগ্রী কলেজ, আগানগর কলেজ, গালিমপুর, ভাউকসার, শাকপুর, খোশবাস (উঃ) ও (দঃ), শিলমুড়ী, ঝলম, চিতড্ডা ইউনিয়নের ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা ১৫ই আগষ্টের ভয়াবহ ঘটনার বিষয়ে বক্তব্য রাখেন। এছাড়াও বরুড়া উপজেলা আওয়ামীলীগের জনপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার এনামুল হক মিয়াজীর হাতকে শক্তিশালী করতে উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল করিম মিয়াজী।


















































