শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় মেডিকেল কলেজ শিক্ষার্থীদের মানববন্ধন, অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৮.২০১৫

comilla human chain-5.8.15

ইমতিয়াজ আহমেদ জিতুঃ

ক্যারি অন সিস্টেম পুর্নবহালের দাবিতে কুমিল্লা মেডিকেল কলেজসহ ৪ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন পালন করেছে। ২০১৩-১৪ ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করেছে।

বুধবার (৫ আগষ্ট) বেলা ১২ টায় সম্মিলিত মেডিকেল শিক্ষার্থীবৃন্দ, কুমিল্লা অঞ্চলের উদ্যোগে কুমিল্লা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কুমিল্লা মেডিকেল কলেজ, ইর্ষ্টাণ মেডিকেল কলেজ, সেন্ট্রাল মেডিকেল কলেজ ও ময়নামতি কলেজের প্রায় ৩ শত শিক্ষার্থী অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কুমিল্লা মেডিকেল কলেজের শিক্ষার্থী মেরাজুল, ফাহাদ, তানভীর, মাহি, মৌমিতা, রাফি, রিয়া. আবরার ও সোহাগ , ইর্ষ্টাণ মেডিকেল কলেজের শিক্ষার্থী মুহিন, সেন্ট্রাল মেডিকেল কলেজের শিক্ষার্থী ইউসুফ, নাফিসা এবং ময়নামতি মেডিকেল কলেজের শিক্ষার্থী মাজহারুল, সোহেব ও আশরাফ ।

শিক্ষার্থীরা ক্যারি অন সিস্টেম পুর্নবহালের দাবি জানিয়ে বলেন, ক্যারি অন সিস্টেম বাতিলের ফলে মেডিকেল শিক্ষার্থীদের শিক্ষা জীবন দীর্ঘায়িত হবে। শিক্ষার্থীদের মাঝে হতাশা বাড়বে। শিক্ষা জীবন শেষ না করেই শিক্ষার্থী ঝরে পড়ার সংখ্যাও বাড়বে। নতুন কারিকুলাম অনুযায়ী প্রথম পেশাদার পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীরা পরবর্তী বর্ষে ক্রঅস করার সুযোগ পাবেন না। এতে একজন শিক্ষার্থী পেশাগত পরীক্ষায় অকৃতকার্য হলে সে তার শিক্ষাবর্ষ থেকে ৬ মাস পিছিয়ে যাবে।

তারা বলেন, আমরা আশা করি, সরকার সিদ্ধান্ত পরিবর্তন করে মেডিকেল শিক্ষার্থীদের শিক্ষা জীবন সুন্দরভাবে দ্রুত শেষ করার লক্ষ্যে ক্যারি অন সিস্টেম পুর্নবহাল করবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা অনিদির্ষ্টকালের জন্য ক্লাস বর্জন করে আমাদের আন্দোলন চালিয়ে যাবো ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি